নমন্তি গুণিনো জনাঃ
নমন্তি গুণিনো জনাঃ নন্দগোপাল পাত্র মানুষ সমাজবদ্ধ জীব। কে কখন কীভাবে স্নেহডোরে বাঁধা পড়ে যায়, তার ঠিকানা জানা থাকে না। ঘটনা স্রোতে যা ঠিক হয়ে যায়। যেমনটি হয়েছিল আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে আমার ক্ষেত্রে। আজও চোখের সামনে জ্বলজ্বল করছে। ভেসে উঠছে ফেলে আসা ১৯৮৫-১৯৮৮-এর নরেন্দ্রপুরের দিনগুলির একের পর এক অবিস্মরণীয় ছবি। শুরুতে জানতাম না। পরে জেনেছি সর্বমান্য সংগঠক, প্রশাসক, শিক্ষাব্রতী স্বামী লোকেশ্বরানন্দজী (১৯০৯-১৯৯৮)‘র হাত ধরে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার ‘স্টুডেন্টস হোম’ ১৯৫৭য় নরেন্দ্র পুরে চলে আসে। ১৯৬০ থেকে মহাবিদ্যালয়ের পথচলা শুরু। আমাদের সৌভাগ্য মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী পালনের সাক্ষী আমরা থাকতে পেরেছি। আজ শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে পরিচিত রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর। শুধু আমি নই, আমার মতো আমাদের ব্যাচের প্রায় সবাই (মাত্র কয়েকজন এর আগে আবাসিক বিদ্যালয়ে পড়েছে) অপূর্ব ভ্রাতৃত্বের বন্ধনে এক পরিবারের অংশ হয়ে ব্রহ্মানন্দ ভবন, গৌরাঙ্গ ভবন ও রামকৃষ্ণানন্দ ভবনে পরম আনন্দে তিন বছর কাটিয়েছি। আবাসিক এই মহাবিদ্যালয়ে পড়ার ফলে বিষয়ের জ্ঞা...