Posts

Showing posts from October, 2020

বিজ্ঞান অন্বেষক পত্রিকা , বর্ষ ১৭, মে-অগস্ট ২০২০ তে প্রকাশিত।

  পরিবেশ শিক্ষকঃ কোভিড ২০১৯ পুরনোকে নিশ্চিহ্ন করে , পাতা ঝরিয়ে গাছে যেমন নতুন কুঁড়ি ফোটে তেমনই   প্রকৃতি সব সময় নতুনকে আহ্বান করে। সেই প্রকৃতি আজ আত্মরক্ষার কবচ হিসেবে বেছে নিয়েছে এক নতুন অস্ত্র , ভাইরাস। সে বুঝিয়ে দিয়েছে যে , প্রকৃতি ও জীবনের ধ্বংসের মূলে মানুষ , তাই মানুষের বিলুপ্তি পৃথিবীর স্বাস্থ্যের জন্য আশু প্রয়োজনীয়। করোনা ভাইরাসের জন্য এই গ্রহের জীবকুল স্বস্তি পেয়ে ছে। সেই সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বে মানব অস্তিত্বের স্তম্ভ নড়বড়ে করে দিলেও মানুষকে যেন এনে দাঁড় করিয়েছে সংকটময় ভবিতব্যের সামনে ! ওকে বাঁধবি কে রে গত জানুয়ারির শেষ সপ্তাহে ভারতে প্রথম মিলল নভেল করোনাভাইরাসের উপস্থিতি। জানুয়ারির ৩১ তারিখে সংবাদপত্রগুলির প্রথম পাতায় ছোট্ট করে খবর- ভারতে করোনা। পরের দিন   সংবাদপত্রে প্রকাশ হল চিনের গণ্ডি পেরিয়ে আরও ১৮টি দেশে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।   ২২ মার্চ, ২০২০। এই দিনটা র কথা বোধহয় অনেকেই জীবনে ভুলতে পার বে না। ওই দিন   চলছিল একদিনের জন্য জনতা কারফিউ। তারমধ্যেই জানা গেল, রাত ১২টা থেকে এক সপ্তাহের জন্য ট্রেন চল...

উপেক্ষিত বিভা চৌধুরী

  জাতীয় বিজ্ঞান দিবস ২০২০-এর মূল ভাবনা ও বিজ্ঞানী বিভা চৌধুরী বিজ্ঞানী বলতে আমরা কল্পনা করি অগোছালো এক প্রবীণ পুরুষের ছবি। আর ছোটবেলা থেকে কেবল বইয়ের পাতায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখদের কথা। অথচ ইতিহাসের পাতায় চোখে পড়ে কিছু মহিলা বিজ্ঞানীর নাম। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যাঁদের অবদান অসামান্য। প্রসঙ্গটি এল চলতি বছরের জাতীয় বিজ্ঞান দিবস(২৮ ফেব্রুয়ারি)-এর মূল ভাবনা ‘ Women in Science ’ নিয়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে  উচ্চ মাধ্যমিক - এর পর যে কোনও স্নাতক, স্নাতকোত্তর, ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্সে নথিভুক্তের সংখ্যা আর ১৮ থেকে ২৩ বছর বয়সিদের মোট সংখ্যা— এই দুইয়ের অনুপাতকে বলে গ্রস এনরোলমেন্ট রেশিয়ো, সংক্ষেপে জিইআর। ভারতে উচ্চশিক্ষায় জিইআর ২৫.২ শতাংশ। অর্থাৎ ১৮ থেকে ২৩ বছর বয়সিদের মাত্র এক-চতুর্থাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ে নাম লেখায়। তথ্য বলছে মহিলা পুরুষ মিলিয়ে   উন্নত বিশ্বে উচ্চশিক্ষায় জিইআর ৫০ শতাংশের বেশি । সারা বিশ্বে স্টেম ( STEM: Science, Technology, Engineering, Mathematics ) ক্ষেত্রে মেয়েদের সংখ্যা সত্যই কম। ইউনেস্কোর ২০১৪-এর...