Posts

Showing posts from May, 2024

বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের (বিদ্যাসাগর হল) দ্বারোদ্ঘাটন

Image
    উনিশ শতকের শেষ প্রান্তে অখণ্ড বঙ্গদেশে সাহিত্য ও সংস্কৃতিচর্চার শ্রেষ্ঠ কেন্দ্ররূপে কলকাতা মহানগরীতে গড়ে উঠেছিল ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’। তারপর কয়েক বছরের মধ্যে বাংলার বিভিন্ন জেলাতেও স্থাপিত হয়েছিল সাহিত্য পরিষদের শাখা কেন্দ্র। উত্সাহী সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী কয়েকজন বিদগ্ধ মানুষের সমবেত প্রচেষ্টায় ১৩১৮ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা। ১৯৩৭ সালে বীরসিংহে বিদ্যাসাগরের স্মৃতিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কবি সজনীকান্ত দাস বিদ্যাসাগরের স্মৃতিতে মেদিনীপুর শহরে স্থায়ীভাবে কিছু করার প্রস্তাব দেন। এরপরে মেদিনীপুরে বিদ্যাসাগরের স্মৃতিতে এক ভবন তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়। এই শাখার নেতৃত্বেই গড়ে উঠেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি সৌধ— বিদ্যাসাগর স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির নির্মাণ উপলক্ষ্যে পৃথক একটি কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটিতে ছিলেন- ১) বিনয়রঞ্জন সেন (সভাপতি) জেলা শাসক। ২) দেবেন্দ্রমোহন ভট্টাচার্যা ৩) মনীষীনাথ বসু ৪) চিত্তরঞ্জন রায় ৫) ক্ষিতীশচন্দ্র চক্রবর্তী ৬) অতুলচন্দ্র দে ৭) মহেন্দ্রনাথ দাস ৮) জ্ঞান...

রাজা রামমোহন রায়ের একটি চিঠি ও তাঁর বিজ্ঞান ভাবনা

  যুগপুরুষ রামমোহন রায় সাধারণের কাছে সতীদাহ প্রথা রদ করিয়েছিলেন এই কারণে বেশি পরিচিত। তাঁর অন্যান্য গুণের পরিচয় নিয়ে চর্চা তেমন হয় না। মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষকে অগ্রদূত হয়ে পথ দেখিয়েছিলেন। বাংলা গদ্যের বীজ বপন, শিক্ষা বিস্তার, পাশ্চাত্য শিক্ষার প্রতি অনুরাগ, প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন, ধর্মান্ধতা থেকে মুক্তির পথ, বিশ্বজনীন একেশ্বরবাদ, বিজ্ঞান চর্চার উদ্যোগ, নারীর বাঁচার অধিকার, নারীর সম্পত্তিতে অধিকার, ভূমি সংস্কারে কৃষকের অধিকার, প্রশাসনিক এবং বিচার বিভাগের পৃথকীকরণের উদ্যোগ, বাংলা ধ্রুপদী গানের বিস্তার, লবণ আন্দোলনে অগ্রণী ভূমিকা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার, জাতিপুঞ্জ গঠনের প্রাথমিক উদ্যোগ ইত্যাদি মানবিক কর্ম প্রয়াসে তাঁর অনন্য ভূমিকা ছিল। তাঁর জীবদ্দশায় সব ক্ষেত্রে তিনি সফল হননি কিন্তু পরবর্তী সময়ে তাঁর কাজের ফল আমরা ভোগ করছি। রামমোহনের কাছে ইংরেজ সভ্যতার সঞ্জীবনী শক্তি হলো শিক্ষা- যুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা। এখন থেকে ১০০ বছর আগে তিনি বুঝেছিলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হলে আগামী ১০০ বছরেও ভারতের ঘুম ভাঙানো যা...