Posts

Showing posts from August, 2023

জঙ্গলের আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর

  জঙ্গলের আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর বসন্তে গাছের পাতা ঝরবে এ হল প্রকৃতির স্বাভাবিক ঘটনা। আর এসময়ে দেখা যায় জঙ্গলে আগুন। অধিকাংশ ক্ষেত্রেই এই আগুন লাগার পিছনে মানুষের হাত রয়েছে বলে অনুমান। কখনো কখনো সেই আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নেয়। প্রতি বছরই দেখা যায় কয়েক লক্ষ হেক্টর বনভূমি সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের লেলিহান শিখা প্রথমে শুকনো পাতার সাহায্য নিয়ে ধীরে-ধীরে বনভূমির নীচে আধা শুকনো গাছ, গুঁড়ি, পড়ে থাকা কাঠ থেকে শক্তি সংগ্রহ করে ক্রমে রুদ্রমূর্তি ধারণ করে। তার পর তার সাম্রাজ্য বিস্তারে নানান সবুজ লতা-পাতা, ছোট-ছোট নানান প্রজাতির গাছ, গাছের চারা, বর্ষায় সময় গজিয়ে ওঠার অপেক্ষায় আগামী নতুন উদ্ভিদের কন্দ, বীজ ও মূল, মাটির নানান উপকারী জৈব-অজৈব পর্দাথ, প্রাণীদের জ্বলিয়ে-পুড়িয়ে ছারখার করে এগিয়ে যায় আরও সামনে। ছড়িয়ে পড়ে বনভূমির অন্য প্রান্তে। প্রথমেই এ আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পরে এর ভয়ঙ্কর শক্তি বাগে আনা বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। বিশেষ করে যদি বাতাসের গতিবেগ ভাল থাকে। যেমনটি হয়ে থাকে ব্রাজিলে আমাজনের বনে। অন্যদিকে এই লেলিহান আগুনে বন্যপ্রাণীরা ভয় পেয়ে দিক্‌ভ্রান...