বিজ্ঞান অন্বেষক পত্রিকা , বর্ষ ১৭, মে-অগস্ট ২০২০ তে প্রকাশিত।
পরিবেশ শিক্ষকঃ কোভিড ২০১৯ পুরনোকে নিশ্চিহ্ন করে , পাতা ঝরিয়ে গাছে যেমন নতুন কুঁড়ি ফোটে তেমনই প্রকৃতি সব সময় নতুনকে আহ্বান করে। সেই প্রকৃতি আজ আত্মরক্ষার কবচ হিসেবে বেছে নিয়েছে এক নতুন অস্ত্র , ভাইরাস। সে বুঝিয়ে দিয়েছে যে , প্রকৃতি ও জীবনের ধ্বংসের মূলে মানুষ , তাই মানুষের বিলুপ্তি পৃথিবীর স্বাস্থ্যের জন্য আশু প্রয়োজনীয়। করোনা ভাইরাসের জন্য এই গ্রহের জীবকুল স্বস্তি পেয়ে ছে। সেই সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বে মানব অস্তিত্বের স্তম্ভ নড়বড়ে করে দিলেও মানুষকে যেন এনে দাঁড় করিয়েছে সংকটময় ভবিতব্যের সামনে ! ওকে বাঁধবি কে রে গত জানুয়ারির শেষ সপ্তাহে ভারতে প্রথম মিলল নভেল করোনাভাইরাসের উপস্থিতি। জানুয়ারির ৩১ তারিখে সংবাদপত্রগুলির প্রথম পাতায় ছোট্ট করে খবর- ভারতে করোনা। পরের দিন সংবাদপত্রে প্রকাশ হল চিনের গণ্ডি পেরিয়ে আরও ১৮টি দেশে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। ২২ মার্চ, ২০২০। এই দিনটা র কথা বোধহয় অনেকেই জীবনে ভুলতে পার বে না। ওই দিন চলছিল একদিনের জন্য জনতা কারফিউ। তারমধ্যেই জানা গেল, রাত ১২টা থেকে এক সপ্তাহের জন্য ট্রেন চল...