পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চেও পৌঁছে গেছে প্লাস্টিক
ইতিহাসে হারিয়ে যাওয়া সভ্যতার কথা আমরা পড়েছি। একইরকমভাবে জলের গভীরে অনেক কিছুই চাপা পড়ে যায়। হারিয়ে যায় চিরকালের মতো। তাই বলে জলে সভ্যতাও হারিয়ে যা বে? হ্যাঁ সেরকমই আশঙ্কা বিজ্ঞানীদের। এবং এর জন্য আমরা মানুষেরাই দায়ী। বলা অসঙ্গত হবে না, যা এই মুহূর্তে অনেকে হেলায় উড়িয়ে দি তে পারেন, আগামীদিনে তাই হতে চলেছে। আমাদেরই হয়ে এই কাজটি করবে প্লাস্টিক। সুউচ্চ পর্বত থেকে সমুদ্রের তলদেশ সর্বত্র তার অবাধ বিচরণ। ১৯০৭-এ বেলজিয়ামের রসায়নবিদ লিও হেনড্রিক বেকেল্যান্ড’র(১৮৬৩-১৯৪৪) সৃষ্টি। এরপর বিজ্ঞানের হাত ধরেই বেকেল্যান্ডের তৈরি সিন্থেটিক প্লাস্টিকের বিবর্তন ঘটেছে। এই প্লাস্টিক পরিবেশে মেশে না, পৃথিবীতে থেকে যায় বহু বছর। অনিয়ন্ত্রিত প্লাস্টি কের ব্যবহার এবং যত্রতত্র প্লাস্টিক ফেলার ফ লে পৃথিবীর বিভিন্ন প্রান্ত এই মুহূর্তে প্লাস্টিক বর্জ্যে পরিপূর্ণ । আতঙ্কের বিষয় হল, এই আবর্জনায় শুধু পৃথিবীর স্থলদেশই আক্রান্ত নয়, দূষিত জলভাগও। এবং তা শুধুমাত্র উপরিস্ত রেই নয়। জানা গেছে , পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চেও প্লাস্টিক পৌঁছে গেছে । এরও আগে ১৯৮৮তে আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যা...