Posts

খবরের কাগজে মোড়া খাবার খেয়ে কী বিপদ ডাকছেন?

  সংবাদপত্র  হল জীবনযাত্রার এক অঙ্গ। সমাজ সম্পর্কে দেশবাসী যতটা সচেতন থাকবে ততই সমাজের প্রতি তাদের কদর এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের আধুনিকতম সংবাদ জনগণের সামনে তুলে ধরে সংবাদপত্রগুলো। সংবাদপত্র এই ভাবেই সম্যকরূপে শিক্ষিত করে তোলে দেশবাসীকে; পাশাপাশি সমাজ ও সভ্যতার প্রগতিকেও দিগদর্শন করায় । খবরের কাগজ দিনের দিন পড়ার জন্য হলেও তার পরে নানা কাজে ব্যবহৃত হয়। পেতে বসা থেকে তার উপরে খাবার রেখে খাওয়া সবই করা হয়। প্রায় কারও ঘরেই এগুলো সংরক্ষণের জায়গা নেই এবং প্রয়োজনও পড়ে না। সেগুলো ফেরিওয়ালার কাছে বিক্রি করা হয়। খবরের কাগজে মুড়ে বা ঠোঙায় খাবার দেওয়ার চল কিন্তু বেশ পুরনো। রাস্তার ধারে ভাজাভুজির দোকানগুলিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই সব পুরনো খবরের কাগজ। ঝাল মুড়ি, ছোলা, পেঁয়াজ, ফুচকা, গরম জিলাপি, শুকনো মিষ্টি, লবণ মাখানো আমড়াসহ বিভিন্ন ধরনের আচার, চানাচুর ক্রেতার হাতে দেওয়ার জন্য এসব ঠোঙা বা কাগজই একমাত্র ভরসা।   এক কথায় খবরের কাগজ এক বার পড়া হয়ে গেলে তার ব্যবহার কিন্তু বহুমুখী।   ২০১৬ সালে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্...

জগন্নাথ তুমি কার?

Image
 

নমন্তি গুণিনো জনাঃ

  নমন্তি গুণিনো জনাঃ নন্দগোপাল পাত্র মানুষ সমাজবদ্ধ জীব। কে কখন কীভাবে স্নেহডোরে বাঁধা পড়ে যায়, তার ঠিকানা জানা থাকে না। ঘটনা স্রোতে যা ঠিক হয়ে যায়। যেমনটি হয়েছিল আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে আমার ক্ষেত্রে। আজও চোখের সামনে জ্বলজ্বল করছে। ভেসে উঠছে ফেলে আসা ১৯৮৫-১৯৮৮-এর নরেন্দ্রপুরের দিনগুলির একের পর এক অবিস্মরণীয় ছবি। শুরুতে জানতাম না। পরে জেনেছি সর্বমান্য সংগঠক, প্রশাসক, শিক্ষাব্রতী স্বামী লোকেশ্বরানন্দজী (১৯০৯-১৯৯৮)‘র হাত ধরে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার ‘স্টুডেন্টস হোম’ ১৯৫৭য় নরেন্দ্র পুরে চলে আসে। ১৯৬০ থেকে মহাবিদ্যালয়ের পথচলা শুরু। আমাদের সৌভাগ্য মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী পালনের সাক্ষী আমরা থাকতে পেরেছি। আজ শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে পরিচিত রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর।       শুধু আমি নই, আমার মতো আমাদের ব্যাচের প্রায় সবাই (মাত্র কয়েকজন এর আগে আবাসিক বিদ্যালয়ে পড়েছে) অপূর্ব ভ্রাতৃত্বের বন্ধনে এক পরিবারের অংশ হয়ে ব্রহ্মানন্দ ভবন, গৌরাঙ্গ ভবন ও রামকৃষ্ণানন্দ ভবনে পরম আনন্দে তিন বছর কাটিয়েছি। আবাসিক এই মহাবিদ্যালয়ে পড়ার ফলে বিষয়ের জ্ঞা...

পরিবেশপ্রেমী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী

  ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পদে ছিলেন ২৪ জানুয়ারি ১৯৬৬ থেকে ২৪ মার্চ ১৯৭৭ এবং ১৪ জানুয়ারি ১৯৮০ থেকে ৩১ অক্টোবর ১৯৮৪ পর্যন্ত। ক্ষমতার যেটা মূলমন্ত্র মানুষকে প্রভাবিত করতে পারা, তা পূর্ণমাত্রায় ছিল শ্রীমতী গান্ধীর মধ্যে। নেপোলিয়ন হিল (১৮৮৩-১৯৭০)-এর বিখ্যাত উক্তি, ‘ হোয়েন ইমোশন অ্যান্ড ডিজায়ার আর ইউজড টুগেদার, ইট ক্রিয়েটস আ পাওয়ারফুল এনার্জি ’ When emotion and desire are used together, it creates a powerful energy। শ্রীমতী গান্ধীর ছিল ওই পাওয়ারফুল এনার্জি।      প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামের সঙ্গে সঙ্গেই চলে আসে   ব্যাংক জাতীয়করণ(১৯৬৯), সবুজ বিপ্লব(১৯৭০), গরিবি হঠাও(১৯৭১), রাজন্য ভাতা বিলোপ(১৯৭১), বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ(১৯৭১), জরুরী অবস্থা(১৯৭৫), পোখরান বিস্ফোরণ(১৯৭৪),অপারেশন ব্লু স্টার(১৯৮৪) প্রভৃতি শব্দবন্ধ। এগুলোর মধ্যে ব্যাংক জাতীয়করণ, সবুজ বিপ্লব, গরিবি হঠাও, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ- ভারতীয় শাসনতন্ত্র, অর্থনীতি, এবং রাষ্ট্রনীতিতে গভীর দাগ রেখে গেছে। শ্রীমতী গান্ধীর শাসনকালে ভ্রান্তি ও ভুল নীতি কী ছিল তা রাজনৈতিক বিশেষজ্ঞগণ বলতে পারবেন।...

জুড়িদার

 মহাবিদ্যালয় প্রাক্তনী'র  দ্বি-বার্ষিক পত্রিকা 'অর্ঘ' ২০১৭য় প্রকাশিত  অত্যাগসহনো বন্ধু সদৈবানুমতঃ সুহৃৎ। এক ক্রিয়ং ভবেস্মিত্রং সমপ্রাণঃ সখা মতঃ।। (দু'জনের মধ্যে যে অপরের বিরহ সহ্য করতে পারে না সে বন্ধু, যে সর্বদা অন্যের অনুমত থাকে সে সুহৃৎ। যে দু’জনের একই রকমের আচার আচরণ তারা দু’জন পরস্পর মিত্র। আর যে অপরজনকে প্রাণের চেয়ে তুল্য মনে করে সে হল সখা)      ১৯৫৮ সাল থেকে প্রতি বছর আগষ্ট মাসের প্রথম রবিবার সারা বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বিশেষতঃ সোশ্যাল মিডিয়ায়। বন্ধু ও বন্ধুত্বে ছয়লাপ। এই বন্ধুত্ব কতজনের যে সারাজীবন ধরে, বিভিন্ন বয়সে, বিভিন্ন কর্মে বা শিল্পের প্রেরণায় তার তো শেষ নেই। অনেকের বন্ধুত্বের গভীরতা প্রায় কিংবদন্তীতে রূপ পেয়েছে। বয়সের দূরত্ব যদি বা কখনো থেকেও থাকে তা বাধা হয়নি। সেই বন্ধুত্বের মেয়াদ দীর্ঘদিন, আমৃত্যু থেকে যায়। আবার কখনও বা সামান্য মতান্তরে বৈরিতায় পৌঁছে যায়। আমাদের চারপাশে বন্ধুত্বের গভীরতার দৃষ্টান্ত যেমন অজস্র পাওয়া যায়, তেমনি পারস্পরিক মতান্তর বা মনান্তরের ইতিহাসও কম নেই। রবীন্দ্রনাথ-জগদীশচন্দ্রের বন্ধুত্ব...

রাজা রামমোহন রায়ের একটি চিঠি ও তাঁর বিজ্ঞান ভাবনা

যুগপুরুষ রামমোহন রায় সাধারণের কাছে সতীদাহ প্রথা রদ করিয়েছিলেন এই কারণে বেশি পরিচিত। তাঁর অন্যান্য গুণের পরিচয় নিয়ে চর্চা তেমন হয় না। মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষকে অগ্রদূত হয়ে পথ দেখিয়েছিলেন। বাংলা গদ্যের বীজ বপন, শিক্ষা বিস্তার, পাশ্চাত্য শিক্ষার প্রতি অনুরাগ, প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন, ধর্মান্ধতা থেকে মুক্তির পথ, বিশ্বজনীন একেশ্বরবাদ, বিজ্ঞান চর্চার উদ্যোগ, নারীর বাঁচার অধিকার, নারীর সম্পত্তিতে অধিকার, ভূমি সংস্কারে কৃষকের অধিকার, প্রশাসনিক এবং বিচার বিভাগের পৃথকীকরণের উদ্যোগ, বাংলা ধ্রুপদী গানের বিস্তার, লবণ আন্দোলনে অগ্রণী ভূমিকা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার, জাতিপুঞ্জ গঠনের প্রাথমিক উদ্যোগ ইত্যাদি মানবিক কর্ম প্রয়াসে তাঁর অনন্য ভূমিকা ছিল। তাঁর জীবদ্দশায় সব ক্ষেত্রে তিনি সফল হননি কিন্তু পরবর্তী সময়ে তাঁর কাজের ফল আমরা ভোগ করছি। রামমোহনের কাছে ইংরেজ সভ্যতার সঞ্জীবনী শক্তি হলো শিক্ষা- যুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা। এখন থেকে ১০০ বছর আগে তিনি বুঝেছিলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হলে আগামী ১০০ বছরেও ভারতের ঘুম ভাঙানো যাবে না।...

ফ্লোরেন্স নাইটিঙ্গেল: এক বহুমুখী প্রতিভার সৃষ্টিধারা

Image
  হা তে দীপ নিয়ে রাতে অসুস্থদের দেখতে বেরোতেন বলে পরিচিত ছিলেন ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ বলে। ‘দ্য টাইম’ পত্রিকা সর্বপ্রথম দেয় এই উপাধিটি। এই উপাধি নিয়ে সকলের কাছে হয়ে উঠলেন সেবাপরায়ণতার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। রচিত হল তাঁকে নিয়ে কবিতা, গান ইত্যাদি। ১৮৫৭-য় কবি হেনরি ওয়ার্ডফোর্থ তাঁকে নিয়ে লিখলেন ‘সান্তা ফিলোমেনা’ কবিতা। ‘অ্যা লেডি উইথ অ্যা লাম্প স্যাল স্ট্যান্ড। / ইন দ্য গ্রেট হিস্ট্রি অফ দ্য ল্যান্ড। / অ্যা নোবেল টাইপ অফ গুড। / হিরোইক ওম্যানহুড। ১৮৫৯ –এ ইনি লিখেছিলেন ১৩৯ পাতার ‘নোটস অন নার্সিং’। Ventilation and Warming, Health of Houses, Petty Management, Noise, Variety, Taking Food, What Food?, Bed and Bedding, Light, Cleanliness, Chattering Hopes and Advices, Observation of the Sick, Conclusion, Appendix চৌদ্দটি অধ্যায়ে বিন্যস্ত বইয়ের মুখবন্ধে ফ্লোরেন্স লেখেন, ‘ দ্য ফলোয়িং নোটস আর বাই নো মিনস ইন্টেন্ডেড অ্যাজ অ্যা রুল অফ থট বাই হুইচ নার্সেস ক্যান টিচ দেমসেলভস টু নার্স, স্টিল লেস অ্যাজ অ্যা ম্যানুয়াল টু টিচ নার্সেস টু নার্স…. ইট ইজ রিকগনাইজড অ্যাজ দ্য নলেজ হুইচ এভরিওয়ান অট টু হ্যাভ ড...