Posts

জঙ্গলের আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর

  জঙ্গলের আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর বসন্তে গাছের পাতা ঝরবে এ হল প্রকৃতির স্বাভাবিক ঘটনা। আর এসময়ে দেখা যায় জঙ্গলে আগুন। অধিকাংশ ক্ষেত্রেই এই আগুন লাগার পিছনে মানুষের হাত রয়েছে বলে অনুমান। কখনো কখনো সেই আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নেয়। প্রতি বছরই দেখা যায় কয়েক লক্ষ হেক্টর বনভূমি সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের লেলিহান শিখা প্রথমে শুকনো পাতার সাহায্য নিয়ে ধীরে-ধীরে বনভূমির নীচে আধা শুকনো গাছ, গুঁড়ি, পড়ে থাকা কাঠ থেকে শক্তি সংগ্রহ করে ক্রমে রুদ্রমূর্তি ধারণ করে। তার পর তার সাম্রাজ্য বিস্তারে নানান সবুজ লতা-পাতা, ছোট-ছোট নানান প্রজাতির গাছ, গাছের চারা, বর্ষায় সময় গজিয়ে ওঠার অপেক্ষায় আগামী নতুন উদ্ভিদের কন্দ, বীজ ও মূল, মাটির নানান উপকারী জৈব-অজৈব পর্দাথ, প্রাণীদের জ্বলিয়ে-পুড়িয়ে ছারখার করে এগিয়ে যায় আরও সামনে। ছড়িয়ে পড়ে বনভূমির অন্য প্রান্তে। প্রথমেই এ আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পরে এর ভয়ঙ্কর শক্তি বাগে আনা বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। বিশেষ করে যদি বাতাসের গতিবেগ ভাল থাকে। যেমনটি হয়ে থাকে ব্রাজিলে আমাজনের বনে। অন্যদিকে এই লেলিহান আগুনে বন্যপ্রাণীরা ভয় পেয়ে দিক্‌ভ্রান...

পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চেও পৌঁছে গেছে প্লাস্টিক

ইতিহাসে হারিয়ে যাওয়া সভ্যতার কথা আমরা পড়েছি। একইরকমভাবে জলের গভীরে অনেক কিছুই চাপা পড়ে যায়। হারিয়ে যায় চিরকালের মতো। তাই বলে জলে সভ্যতাও হারিয়ে যা বে? হ্যাঁ সেরকমই আশঙ্কা বিজ্ঞানীদের। এবং এর জন্য আমরা মানুষেরাই দায়ী। বলা অসঙ্গত হবে না, যা এই মুহূর্তে অনেকে হেলায় উড়িয়ে দি তে পারেন, আগামীদিনে তাই হতে চলেছে। আমাদেরই হয়ে এই কাজটি করবে প্লাস্টিক। সুউচ্চ পর্বত থেকে সমুদ্রের তলদেশ সর্বত্র তার অবাধ বিচরণ। ১৯০৭-এ বেলজিয়ামের রসায়নবিদ লিও হেনড্রিক বেকেল্যান্ড’র(১৮৬৩-১৯৪৪) সৃষ্টি। এরপর বিজ্ঞানের হাত ধরেই বেকেল্যান্ডের তৈরি সিন্থেটিক প্লাস্টিকের বিবর্তন ঘটেছে। এই প্লাস্টিক পরিবেশে মেশে না, পৃথিবীতে থেকে যায় বহু বছর। অনিয়ন্ত্রিত প্লাস্টি কের ব্যবহার এবং যত্রতত্র প্লাস্টিক ফেলার ফ লে পৃথিবীর বিভিন্ন প্রান্ত এই মুহূর্তে প্লাস্টিক বর্জ্যে পরিপূর্ণ ।   আতঙ্কের বিষয় হল, এই আবর্জনায় শুধু পৃথিবীর স্থলদেশই আক্রান্ত নয়, দূষিত জলভাগও। এবং তা শুধুমাত্র উপরিস্ত রেই নয়। জানা গেছে , পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চেও প্লাস্টিক পৌঁছে গেছে । এরও আগে ১৯৮৮তে আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যা...

কোয়ারেন্টাইন ইতিহাসে ও সাহিত্যে

Image
 

বিজ্ঞান অন্বেষক পত্রিকা , বর্ষ ১৭, মে-অগস্ট ২০২০ তে প্রকাশিত।

  পরিবেশ শিক্ষকঃ কোভিড ২০১৯ পুরনোকে নিশ্চিহ্ন করে , পাতা ঝরিয়ে গাছে যেমন নতুন কুঁড়ি ফোটে তেমনই   প্রকৃতি সব সময় নতুনকে আহ্বান করে। সেই প্রকৃতি আজ আত্মরক্ষার কবচ হিসেবে বেছে নিয়েছে এক নতুন অস্ত্র , ভাইরাস। সে বুঝিয়ে দিয়েছে যে , প্রকৃতি ও জীবনের ধ্বংসের মূলে মানুষ , তাই মানুষের বিলুপ্তি পৃথিবীর স্বাস্থ্যের জন্য আশু প্রয়োজনীয়। করোনা ভাইরাসের জন্য এই গ্রহের জীবকুল স্বস্তি পেয়ে ছে। সেই সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বে মানব অস্তিত্বের স্তম্ভ নড়বড়ে করে দিলেও মানুষকে যেন এনে দাঁড় করিয়েছে সংকটময় ভবিতব্যের সামনে ! ওকে বাঁধবি কে রে গত জানুয়ারির শেষ সপ্তাহে ভারতে প্রথম মিলল নভেল করোনাভাইরাসের উপস্থিতি। জানুয়ারির ৩১ তারিখে সংবাদপত্রগুলির প্রথম পাতায় ছোট্ট করে খবর- ভারতে করোনা। পরের দিন   সংবাদপত্রে প্রকাশ হল চিনের গণ্ডি পেরিয়ে আরও ১৮টি দেশে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।   ২২ মার্চ, ২০২০। এই দিনটা র কথা বোধহয় অনেকেই জীবনে ভুলতে পার বে না। ওই দিন   চলছিল একদিনের জন্য জনতা কারফিউ। তারমধ্যেই জানা গেল, রাত ১২টা থেকে এক সপ্তাহের জন্য ট্রেন চল...

উপেক্ষিত বিভা চৌধুরী

  জাতীয় বিজ্ঞান দিবস ২০২০-এর মূল ভাবনা ও বিজ্ঞানী বিভা চৌধুরী বিজ্ঞানী বলতে আমরা কল্পনা করি অগোছালো এক প্রবীণ পুরুষের ছবি। আর ছোটবেলা থেকে কেবল বইয়ের পাতায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখদের কথা। অথচ ইতিহাসের পাতায় চোখে পড়ে কিছু মহিলা বিজ্ঞানীর নাম। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যাঁদের অবদান অসামান্য। প্রসঙ্গটি এল চলতি বছরের জাতীয় বিজ্ঞান দিবস(২৮ ফেব্রুয়ারি)-এর মূল ভাবনা ‘ Women in Science ’ নিয়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে  উচ্চ মাধ্যমিক - এর পর যে কোনও স্নাতক, স্নাতকোত্তর, ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্সে নথিভুক্তের সংখ্যা আর ১৮ থেকে ২৩ বছর বয়সিদের মোট সংখ্যা— এই দুইয়ের অনুপাতকে বলে গ্রস এনরোলমেন্ট রেশিয়ো, সংক্ষেপে জিইআর। ভারতে উচ্চশিক্ষায় জিইআর ২৫.২ শতাংশ। অর্থাৎ ১৮ থেকে ২৩ বছর বয়সিদের মাত্র এক-চতুর্থাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ে নাম লেখায়। তথ্য বলছে মহিলা পুরুষ মিলিয়ে   উন্নত বিশ্বে উচ্চশিক্ষায় জিইআর ৫০ শতাংশের বেশি । সারা বিশ্বে স্টেম ( STEM: Science, Technology, Engineering, Mathematics ) ক্ষেত্রে মেয়েদের সংখ্যা সত্যই কম। ইউনেস্কোর ২০১৪-এর...