জুড়িদার
মহাবিদ্যালয় প্রাক্তনী'র দ্বি-বার্ষিক পত্রিকা 'অর্ঘ' ২০১৭য় প্রকাশিত অত্যাগসহনো বন্ধু সদৈবানুমতঃ সুহৃৎ। এক ক্রিয়ং ভবেস্মিত্রং সমপ্রাণঃ সখা মতঃ।। (দু'জনের মধ্যে যে অপরের বিরহ সহ্য করতে পারে না সে বন্ধু, যে সর্বদা অন্যের অনুমত থাকে সে সুহৃৎ। যে দু’জনের একই রকমের আচার আচরণ তারা দু’জন পরস্পর মিত্র। আর যে অপরজনকে প্রাণের চেয়ে তুল্য মনে করে সে হল সখা) ১৯৫৮ সাল থেকে প্রতি বছর আগষ্ট মাসের প্রথম রবিবার সারা বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বিশেষতঃ সোশ্যাল মিডিয়ায়। বন্ধু ও বন্ধুত্বে ছয়লাপ। এই বন্ধুত্ব কতজনের যে সারাজীবন ধরে, বিভিন্ন বয়সে, বিভিন্ন কর্মে বা শিল্পের প্রেরণায় তার তো শেষ নেই। অনেকের বন্ধুত্বের গভীরতা প্রায় কিংবদন্তীতে রূপ পেয়েছে। বয়সের দূরত্ব যদি বা কখনো থেকেও থাকে তা বাধা হয়নি। সেই বন্ধুত্বের মেয়াদ দীর্ঘদিন, আমৃত্যু থেকে যায়। আবার কখনও বা সামান্য মতান্তরে বৈরিতায় পৌঁছে যায়। আমাদের চারপাশে বন্ধুত্বের গভীরতার দৃষ্টান্ত যেমন অজস্র পাওয়া যায়, তেমনি পারস্পরিক মতান্তর বা মনান্তরের ইতিহাসও কম নেই। রবীন্দ্রনাথ-জগদীশচন্দ্রের বন্ধুত্ব...