বিস্মৃতপ্রায় বিজ্ঞানের বরপুত্র এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগী অনিল কুমার গায়েন
শত শত বিজ্ঞানীদের অবদানে গড়ে উঠেছে বিজ্ঞানের ইমারত। আমাদের দেশে বিজ্ঞানীদের নিয়ে মিডিয়ার কোনও বিশেষ হেলদোল দেখতে পাওয়া যায় না। আর সাধারণ জনগণের এসব নিয়ে বিশেষ কৌতূহলও নেই। ফলে বিজ্ঞানীদের জীবন ও কর্মধারা সম্পর্কে বিশদে জানা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। বিজ্ঞানী অনিল কুমার গায়েনের (১.২.১৯১৯-৭.২.১৯৭৮) জীবনকথা, বিজ্ঞান সাধনা এই নিবন্ধের বিষয়বস্তু। ইন্টারনেটের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল জানাচ্ছে ‘ অনিল কুমার গায়েন একজন ভারতীয় গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ, যিনি রোনাল্ড ফিশারের সঙ্গে ফলিত পরিসংখ্যানের ক্ষেত্রে পিয়ারসন সহসম্বন্ধ গুণাঙ্ক নির্ণয়ের জন্য পরিচিত। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হেনরি এলিস ড্যানিয়েলসের তত্ত্বাবধানে পিএইচডি লাভ করেন। তিনি রয়েল স্ট্যাটিস্টিকাল সোসাইটি এবং কেমব্রিজ ফিলোসফিকাল সোসাইটির ফেলো হিসাবে সম্মানিত হন। অধ্যাপক গায়েন ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান বিভাগের সভাপতি এবং তার পাশাপাশি ভারতীয় ইনস্টিটিউট অফ টেকনোলজির গণিত বিভাগের প্রধান ছিলেন। পরবর্তীকালে তিনি বাংলার নবজাগরণের ...