Posts

জগন্নাথ তুমি কার?

  পূর্ব মেদিনীপুরের প্রতিবেশী রাজ্য ওড়িশা জুড়ে জগন্নাথ-এর দোর্দণ্ডপ্রতাপ। ওড়িয়া ভাষীদের কাছে তিনি ‘বড় ঠাকুর’। জগন্নাথ রাজার প্রার্থনা যেমন শোনেন, তেমনই শোনেন মুসলিম ভক্ত সালাবেগ, দীনহীন পতিত জাতির দাসিয়া বাউরির কথা। দিনের নানা সময় তাঁর নানা বেশ, ছাপ্পান্ন রকমের ভোগ হয় তাঁর, বছরভর তাঁকে ঘিরে চলে নানা উৎসব। হিন্দুদের প্রধান শাস্ত্র হল বেদ। তাতে জগন্নাথের কোনও উল্লেখ নেই। এমনকি রামায়ণ এবং মহাভারতেও উল্লেখ নেই জগন্নাথের। বিষ্ণুর দশাবতারের মধ্যেও তাঁর নাম নেই। অবশ্য কিছু ওড়িয়া বইয়ে দাবি করা হয়েছে, বিষ্ণুর নবম অবতার বুদ্ধ নন, তিনি জগন্নাথ। স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে, জগন্নাথ আসলে কে? তিনি কি বিষ্ণু? নাকি মহেশ্বর? জগন্নাথ যে আসলে কী এবং কী নন, তা নিয়ে মতভেদ আছে। রয়েছে অগণিত কাহিনি। তবে জগন্নাথের ভক্তরা কোনও যুক্তিতর্কের মধ্যে যেতে রাজি নয়। তাঁদের কাছে জগন্নাথ হলেন সর্বশক্তির আধার। তা-ই যুগে যুগে দারুব্রহ্ম জগন্নাথের টানে পুরীতে ছুটে এসেছেন বহু সিদ্ধ, সাধক ও মহাপুরুষ। শঙ্করাচার্য থেকে রামানুজ, নিম্বার্ক, গুরু নানক, সন্ত কবীর, গোস্বামী তুলসীদাসজী, গণপতি ভট্ট, শ্রীচৈতন্যদেব-কে না এসেছেন পুরীত...

আমার মেদিনীপুর

  পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। প্রেম বিরহ সুখ দুঃখ হাসি কান্নার আবেগ জড়িত অন্যতম স্থান দিঘার মোহময়ী সমুদ্র, প্রশস্ত বেলাভূমি  আর ঝাউ বন হল অন্যতম আকর্ষণ। এখানকার মনোরম পরিবেশে সমুদ্রের তীরে বসে সময় কাটিয়ে দেওয়া যায়। সঙ্গে রয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের মায়াবী দৃশ্য। এই দিঘা আমার বাড়ি থেকে চোদ্দ কিমি দূরে হলেও প্রথম দিঘা আসি ১৯৭০-এর দশকে। জ্যামিতিক আকারে ঘন বিন্যস্ত সবুজ ঝাউ বন সেবার প্রথম দেখেছিলাম। দেখেছিলাম বড় বড় বোল্ডার দিয়ে বাঁধানো ঘাট। ১৯৯১-এ চাকরি সূত্রে এলাম দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনে। জানলাম আমাদের বিদ্যালয়ের নামের সঙ্গে যুক্ত দেবেন্দ্রলাল হলেন নাড়াজোলের রাজা দেবেন্দ্রলাল খান (১৮৯৪-১৯৫২)। এবং দিঘাকে দিঘাকে ১৯৪০-এর দশকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান কম নয়। তাঁর বিশেষ বন্ধু জন ফ্রাঙ্ক স্নেইথ (১৮৮২-১৯৬৪) দিঘায় প্রথম পা রাখেন ১৯২১-এ। ১৯৩৯ সালে তৈরি করেন তাঁর বাসভবন ‘রানসউইক হাউস’। যা দিঘায় নির্মিত কোনও বিদেশির বাড়ি। স্নেইথ দেবেন্দ্রলালকে অনুরোধ করলেন দিঘাতে একটি বাড়ি বানাত...

ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট-র ১৯২৮ সালের চতুর্থ বার্ষিক সংখ্যার জন্য ৮ নভেম্বর রবীন্দ্রনাথের লেখা চিঠি

Image
     কলকাতা পুরশ্রী, বইমেলা বিশেষ সংখ্যা, জানুয়ারি ২০২৫ থেকে পাওয়া। 

গোলকধাঁধায় পড়েছিলেন রবীন্দ্রনাথও (২৬ ফেব্রুয়ারি ২০২৫ আনন্দবাজার পত্রিকার পূর্ব মেদিনীপুর জেলার পাতায় প্রকাশিত)।

Image
 

পরিবেশের জন্য বিকল্প প্রোটিন এবং বদলাতে হবে ফ্যাশানের ভাবনাও

  প্রোটিনের চাহিদা বিশ্ব জুড়ে বাড়ছে।   একটা কারণ মানুষের মাংস আর দুধ প্রীতি। আরেকটা কারণ জনসংখ্যা বৃদ্ধি। এদিকে এই চাহিদার জোগান দিতে গিয়ে প্রাণী পালন বাড়ছে। প্রাণী পালনে পৃথিবীর অসুস্থতা বাড়ছে। মাংস ও দুধের জন্য পালন করা প্রাণীদের খাদ্য জোগাতে কৃষিজমি ও বন ধ্বংস হয়। জীববৈচিত্র নষ্ট হয়। দূষণ ও বর্জ্য বাড়ে। জলবায়ু পরিবর্তনের সঙ্কটের কারণ হয়। এই ক্ষতি ঠেকাতে বিকল্পের সন্ধানে ছিলেন বিজ্ঞানীরা। বিকল্পের সন্ধান মিলেছে বলে জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ প্রকল্প বিভাগ (ইউএনইপি)। গত বছরের   ৮ ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলনে একটি প্রতিবেদন পেশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় প্রাণীজ প্রোটিনের বিকল্প হতে পারে গবেষণাগারে তৈরি মাংস বা গাঁজানো ছত্রাক, শৈবাল। প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রচলিত দুধ ও মাংসের বাজারের অর্ধেক দখল করে নেবে এই বিকল্প প্রোটিন। মাংস ও দুধের বিকল্প খাবারগুলো কী? উদ্ভিদ থেকেও তৈরি করা হবে এই খাবার। আবার জীবন্ত প্রাণীর কোশ নিয়ে তা গবেষণাগারে বৃদ্ধি করে তৈরি করা হবে। এছাড়াও ইস্ট, ছত্রাক এবং শৈবাল গাঁজিয়ে তৈরি করা ...

মেদিনীপুরে নেতাজি

  নেতাজির ছিল একটা নিজস্ব ভিশন। তিনি জানতেন , কীভাবে দেশগঠন করতে হয়। চারিদিকে ধূসর অন্ধকার আর রাজনৈতিক দূষণের মধ্যে তিনি আজও এক অকম্পিত প্রদীপ। নেতাজি বুঝেছিলেন , পৃথিবীর ইতিহাস বদলাচ্ছে। সেই পরিবর্তিত ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে স্বাধীনতা সহজলভ্য হবে না। ১৯৩৯ -এ সেপ্টেম্বরে ইউরোপে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই স্বাধীনতা যুদ্ধকে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজে লাগানোর পরিকল্পনা নেন তিনি। নেতাজি জানতেন , বিশ্বযুদ্ধের আঁচে বিশ্বের প্রায় সব দেশই কম-বেশি বিধ্বস্ত। যুদ্ধ শেষ হলেই প্রত্যেকেই নতুন করে শুরু করবে নিজেদের দেশগড়ার কাজ। স্বপ্নদর্শী নেতাজি মেদিনীপুর জেলায় প্রথমবার আসেন ২৯ ডিসেম্বর ১৯২৯। মেদিনীপুর শহরে যুব সম্মেলনে ভাষণ দেন। “ আজ আপনারা মেদিনীপুর জেলায় যুব-সম্মিলনীর আয়োজন করিয়াছেন এবং আমাকে সভাপতি পদে বরণ করিয়াছেন। আমিও সানন্দে আপনাদের নিমন্ত্রণ গ্রহণ করিয়াছি। কিন্তু এই সম্মিলনীর আয়োজন যখন আপনারা করেন, তখন কি একবার ভাবিয়াছিলেন কেন আপনারা রাষ্ট্রীয় সম্মিলনের পরিবর্তে যুব-সম্মিলনী আহ্বান করিতেছেন? আজকাল দেশ-বিদেশে এত প্রতিষ্ঠান ও আন্দোলন থাকিতে-যুব আন্দোলন ...

জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে গান্ধীস্মৃতি প্রদর্শনী (গান্ধী মেলা)তে আলোচনা সভা

  সাহিত্যে নোবেল জয়ী (১৯১৫) ফরাসী মনীষী রোঁমা রোঁলা(১৮৬৬-১৯৪৪) স্বামী বিবেকানন্দের এক নিখুঁত চিত্র অঙ্কন করেছেন। তিনি লিখেছেন, ‘বিবেকানন্দের দেহ ছিল মল্লযোদ্ধার মতো সুদৃঢ় ও শক্তিশালী। …প্রশস্ত গ্রীবা, বিস্তৃত বক্ষ, সুদৃঢ় গঠন, কর্মিষ্ঠ পেশল বাহু, শ্যামল চিক্কন ত্বক, পরিপূর্ণ মুখমণ্ডল, সুবিস্তৃত ললাট, কঠিন চোয়াল আর অপূর্ব আয়ত পল্লবভারে অবনত ঘনকৃষ্ণ দুটি চক্ষু। তাঁহার চক্ষু দেখিলে প্রাচীন সাহিত্যের সেই পদ্মপলাশের উপমা মনে পড়িত। বুদ্ধিতে, ব্যঞ্জনায়, পরিহাসে, করুণায় দীপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়; চেতনার গভীরে তাহা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী; সে দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহারও অব্যাহতি ছিল না। কিন্তু বিবেকানন্দের প্রধানতম বৈশিষ্ট্য ছিল তাঁহার রাজকীয়তা; তিনি ছিলেন আজন্ম সম্রাট। কি ভারতবর্ষে, কি আমেরিকায়, কোথাও এমন কেহ তাঁহার পাশে আসেন নাই, যিনি তাঁহার নিকট নতশির না হইয়াছেন।’’ কি প্রাচ্য চিন্তাধারা, কি পাশ্চাত্য চিন্তাধারা- উভয়ের বিশ্লেষণে বিবেকানন্দ একজন পরিপূর্ণ মানুষ। শ্রীঅরবিন্দের ভাষায়ঃ A King among men.   আমাদের এই বাংলায় মাত্র উনচল্লিশ বছরের...