Posts

মেদিনীপুরে নেতাজি

  নেতাজির ছিল একটা নিজস্ব ভিশন। তিনি জানতেন , কীভাবে দেশগঠন করতে হয়। চারিদিকে ধূসর অন্ধকার আর রাজনৈতিক দূষণের মধ্যে তিনি আজও এক অকম্পিত প্রদীপ। নেতাজি বুঝেছিলেন , পৃথিবীর ইতিহাস বদলাচ্ছে। সেই পরিবর্তিত ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে স্বাধীনতা সহজলভ্য হবে না। ১৯৩৯ -এ সেপ্টেম্বরে ইউরোপে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই স্বাধীনতা যুদ্ধকে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজে লাগানোর পরিকল্পনা নেন তিনি। নেতাজি জানতেন , বিশ্বযুদ্ধের আঁচে বিশ্বের প্রায় সব দেশই কম-বেশি বিধ্বস্ত। যুদ্ধ শেষ হলেই প্রত্যেকেই নতুন করে শুরু করবে নিজেদের দেশগড়ার কাজ। স্বপ্নদর্শী নেতাজি মেদিনীপুর জেলায় প্রথমবার আসেন ২৯ ডিসেম্বর ১৯২৯। মেদিনীপুর শহরে যুব সম্মেলনে ভাষণ দেন। “ আজ আপনারা মেদিনীপুর জেলায় যুব-সম্মিলনীর আয়োজন করিয়াছেন এবং আমাকে সভাপতি পদে বরণ করিয়াছেন। আমিও সানন্দে আপনাদের নিমন্ত্রণ গ্রহণ করিয়াছি। কিন্তু এই সম্মিলনীর আয়োজন যখন আপনারা করেন, তখন কি একবার ভাবিয়াছিলেন কেন আপনারা রাষ্ট্রীয় সম্মিলনের পরিবর্তে যুব-সম্মিলনী আহ্বান করিতেছেন? আজকাল দেশ-বিদেশে এত প্রতিষ্ঠান ও আন্দোলন থাকিতে-যুব আন্দোলন ...

জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে গান্ধীস্মৃতি প্রদর্শনী (গান্ধী মেলা)তে আলোচনা সভা

  সাহিত্যে নোবেল জয়ী (১৯১৫) ফরাসী মনীষী রোঁমা রোঁলা(১৮৬৬-১৯৪৪) স্বামী বিবেকানন্দের এক নিখুঁত চিত্র অঙ্কন করেছেন। তিনি লিখেছেন, ‘বিবেকানন্দের দেহ ছিল মল্লযোদ্ধার মতো সুদৃঢ় ও শক্তিশালী। …প্রশস্ত গ্রীবা, বিস্তৃত বক্ষ, সুদৃঢ় গঠন, কর্মিষ্ঠ পেশল বাহু, শ্যামল চিক্কন ত্বক, পরিপূর্ণ মুখমণ্ডল, সুবিস্তৃত ললাট, কঠিন চোয়াল আর অপূর্ব আয়ত পল্লবভারে অবনত ঘনকৃষ্ণ দুটি চক্ষু। তাঁহার চক্ষু দেখিলে প্রাচীন সাহিত্যের সেই পদ্মপলাশের উপমা মনে পড়িত। বুদ্ধিতে, ব্যঞ্জনায়, পরিহাসে, করুণায় দীপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়; চেতনার গভীরে তাহা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী; সে দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহারও অব্যাহতি ছিল না। কিন্তু বিবেকানন্দের প্রধানতম বৈশিষ্ট্য ছিল তাঁহার রাজকীয়তা; তিনি ছিলেন আজন্ম সম্রাট। কি ভারতবর্ষে, কি আমেরিকায়, কোথাও এমন কেহ তাঁহার পাশে আসেন নাই, যিনি তাঁহার নিকট নতশির না হইয়াছেন।’’ কি প্রাচ্য চিন্তাধারা, কি পাশ্চাত্য চিন্তাধারা- উভয়ের বিশ্লেষণে বিবেকানন্দ একজন পরিপূর্ণ মানুষ। শ্রীঅরবিন্দের ভাষায়ঃ A King among men.   আমাদের এই বাংলায় মাত্র উনচল্লিশ বছরের...

অনন্তজীবী অধ্যক্ষ প্রশান্ত সামন্ত

  নিজের কাজে মন দেওয়ার পরিবেশটাই আজ আর খুঁজে পাওয়া ভার।   শিক্ষাজগতে দেখি , অনেকে কাজ কম করেন , আর যাঁরা করেন , তাঁদের পথ রোখার জন্য লোকের অভাব নেই। কেউ বলতে পারেন , এই সব নিয়ে কি শুধু নিন্দা করলেই কাজ হবে ? নিশ্চয়ই হবে না। তবে নিন্দা না হোক , সমালোচনাটা থাকতে হবে। সেটাও না থাকলে সঙ্কট থেকে বেরোনো যাবে কী করে ? নিন্দা না থাকলে পৃথিবীকে তার হৃত গৌরবের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটাও করা সম্ভব নয়। নিন্দুক অনেক সময় শুধু নিন্দা করেন না , সমালোচনার মধ্যে দিয়ে নতুন পথ খুঁজতে বলেন। এ-ও ঠিক ভয়-ভীতির পরিবেশ দিয়ে শিক্ষা হয় না। শাসন এবং নিয়মের মধ্যে যেমন পার্থক্য করতে হয় , তেমনই দ্বিমত আর রাজনীতির মধ্যেও ফারাক করা দরকার। শিক্ষাগত যোগ্য তা নির্বিশেষে   রাজনীতিবিদরা যদি শিক্ষাক্ষেত্রের উপরে ছড়ি ঘোরান , তা হলে শিক্ষার অবস্থা কী হতে পারে সহজেই অনুমেয়। অমুক পার্টি এখন ক্ষমতায় , তাই বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলো থেকে শুরু করে প্রতিটি স্তরে একমাত্র সেই পার্টিরই লোক বসবে , এহেন বিধান দিয়ে আর যা-ই হোক শিক্ষাপ্রতিষ্ঠান চলে না। আবার , অমুক ব্যক্তি সাবধানী , সতর্ক থাকতে চান বলে আজ যে ...

বিস্মৃতপ্রায় বিজ্ঞানের বরপুত্র এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগী অনিল কুমার গায়েন

  শত শত বিজ্ঞানীদের অবদানে গড়ে উঠেছে বিজ্ঞানের ইমারত। আমাদের দেশে বিজ্ঞানীদের নিয়ে মিডিয়ার কোনও বিশেষ হেলদোল দেখতে পাওয়া যায় না। আর সাধারণ জনগণের এসব নিয়ে বিশেষ কৌতূহলও নেই। ফলে বিজ্ঞানীদের জীবন ও কর্মধারা সম্পর্কে বিশদে জানা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে।   বিজ্ঞানী অনিল কুমার গায়েনের  (১.২.১৯১৯-৭.২.১৯৭৮) জীবনকথা, বিজ্ঞান সাধনা এই নিবন্ধের বিষয়বস্তু।  ইন্টারনেটের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল জানাচ্ছে ‘ অনিল কুমার গায়েন   একজন   ভারতীয়   গণিতবিদ   এবং পরিসংখ্যানবিদ, যিনি রোনাল্ড ফিশারের সঙ্গে ফলিত পরিসংখ্যানের ক্ষেত্রে পিয়ারসন সহসম্বন্ধ গুণাঙ্ক নির্ণয়ের জন্য পরিচিত। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হেনরি এলিস ড্যানিয়েলসের তত্ত্বাবধানে পিএইচডি লাভ করেন। তিনি রয়েল স্ট্যাটিস্টিকাল সোসাইটি এবং কেমব্রিজ ফিলোসফিকাল সোসাইটির ফেলো হিসাবে সম্মানিত হন। অধ্যাপক গায়েন ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান বিভাগের সভাপতি এবং তার পাশাপাশি   ভারতীয় ইনস্টিটিউট অফ টেকনোলজির   গণিত বিভাগের প্রধান ছিলেন। পরবর্তীকালে তিনি বাংলার নবজাগরণের ...

বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের (বিদ্যাসাগর হল) দ্বারোদ্ঘাটন

Image
    উনিশ শতকের শেষ প্রান্তে অখণ্ড বঙ্গদেশে সাহিত্য ও সংস্কৃতিচর্চার শ্রেষ্ঠ কেন্দ্ররূপে কলকাতা মহানগরীতে গড়ে উঠেছিল ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’। তারপর কয়েক বছরের মধ্যে বাংলার বিভিন্ন জেলাতেও স্থাপিত হয়েছিল সাহিত্য পরিষদের শাখা কেন্দ্র। উত্সাহী সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী কয়েকজন বিদগ্ধ মানুষের সমবেত প্রচেষ্টায় ১৩১৮ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা। ১৯৩৭ সালে বীরসিংহে বিদ্যাসাগরের স্মৃতিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কবি সজনীকান্ত দাস বিদ্যাসাগরের স্মৃতিতে মেদিনীপুর শহরে স্থায়ীভাবে কিছু করার প্রস্তাব দেন। এরপরে মেদিনীপুরে বিদ্যাসাগরের স্মৃতিতে এক ভবন তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়। এই শাখার নেতৃত্বেই গড়ে উঠেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি সৌধ— বিদ্যাসাগর স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির নির্মাণ উপলক্ষ্যে পৃথক একটি কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটিতে ছিলেন- ১) বিনয়রঞ্জন সেন (সভাপতি) জেলা শাসক। ২) দেবেন্দ্রমোহন ভট্টাচার্যা ৩) মনীষীনাথ বসু ৪) চিত্তরঞ্জন রায় ৫) ক্ষিতীশচন্দ্র চক্রবর্তী ৬) অতুলচন্দ্র দে ৭) মহেন্দ্রনাথ দাস ৮) জ্ঞান...

রাজা রামমোহন রায়ের একটি চিঠি ও তাঁর বিজ্ঞান ভাবনা

  যুগপুরুষ রামমোহন রায় সাধারণের কাছে সতীদাহ প্রথা রদ করিয়েছিলেন এই কারণে বেশি পরিচিত। তাঁর অন্যান্য গুণের পরিচয় নিয়ে চর্চা তেমন হয় না। মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষকে অগ্রদূত হয়ে পথ দেখিয়েছিলেন। বাংলা গদ্যের বীজ বপন, শিক্ষা বিস্তার, পাশ্চাত্য শিক্ষার প্রতি অনুরাগ, প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন, ধর্মান্ধতা থেকে মুক্তির পথ, বিশ্বজনীন একেশ্বরবাদ, বিজ্ঞান চর্চার উদ্যোগ, নারীর বাঁচার অধিকার, নারীর সম্পত্তিতে অধিকার, ভূমি সংস্কারে কৃষকের অধিকার, প্রশাসনিক এবং বিচার বিভাগের পৃথকীকরণের উদ্যোগ, বাংলা ধ্রুপদী গানের বিস্তার, লবণ আন্দোলনে অগ্রণী ভূমিকা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার, জাতিপুঞ্জ গঠনের প্রাথমিক উদ্যোগ ইত্যাদি মানবিক কর্ম প্রয়াসে তাঁর অনন্য ভূমিকা ছিল। তাঁর জীবদ্দশায় সব ক্ষেত্রে তিনি সফল হননি কিন্তু পরবর্তী সময়ে তাঁর কাজের ফল আমরা ভোগ করছি। রামমোহনের কাছে ইংরেজ সভ্যতার সঞ্জীবনী শক্তি হলো শিক্ষা- যুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা। এখন থেকে ১০০ বছর আগে তিনি বুঝেছিলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হলে আগামী ১০০ বছরেও ভারতের ঘুম ভাঙানো যা...

লবণের কথা, উপকূলে লবণ উৎপাদন, বেঙ্গল সল্ট ও আচার্য প্রফুল্লচন্দ্র

Image
আজ থেকে কয়েক হাজার বছর আগে (খ্রীস্টপূর্ব ৬০০০ ) মানুষ লবণের ব্যবহার শুরু করে। সমকালীন সময়ে লবণ খনি থেকে উত্তোলন করা হতো। চীনের সানশি প্রদেশে ‘ইয়নচুন’ হল সবচেয়ে প্রাচীন লবণ খনি । পরবর্তী কালে পোল্যান্ড, তুরস্ক, বলিভিয়াসহ আরও কিছু দেশে লবণ খনির সন্ধান পাওয়া যায়। সম্প্রতি তুরস্কে ৫০০০ বছর আগের ১৩০০ ফুট নিচে লবণ খনির সন্ধান মিলেছে।   খাওয়ারের সঙ্গে লবণ মিশিয়ে সংরক্ষণ মিশরীয়দের আবিষ্কার। প্রাচীন মিশরীয়রা লবণকে পবিত্র মনে করতো। তাই মিশরীয়রা মৃতদেহ কবর দেওয়ার সময় লবণ ব্যবহার করতো। লবণ মিশ্রিত জল থেকে যেমন দানাযুক্ত লবণ পাওয়া যায়, তেমনই  দানাযুক্ত লবণ জলে দ্রবীভূত হয়ে লবণ জল তৈরি হয়। অর্থাৎ লবণের স্বাদের কোনও পরিবর্তন হয় না।এই ধারণা থেকে লবণ দিয়ে আনুগত্য ও বন্ধুত্ব অটুট রাখার একটি প্রচলিত প্রথার বিষয় ইতিহাস থেকে জানা যায়।      লবণের ব্যবহারের পরিধি বেশ বড়। প্রায় ১৪ হাজার ক্ষেত্রে লবণের ব্যবহার দেখা গেছে। ওষুধ শিল্প, বরফ শিল্প, কৃষি ক্ষেত্র, সাবান শিল্প, বয়ন শিল্প-এ লবণ বহুল পরিমাণে ব্যবহার হয়। মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় সোডিয়াম ক্লোরাইড (NaCl) মূল উৎস হচ্ছে লব...